মাগুরা শহরে ভিড়, জমে উঠেছে পূজার মেলা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা শহরে ভিড় বেড়েছে। শহরের দুর্গাপূজার আয়োজনের প্রধান পূজা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী থানাপাড়া পূজা কমিটির পূজাসহ জামরুলতল পূজা কমিটির দুর্গাপূজা, নতুন বাজার ছানার বটতলা,তাতী পাড়াসহ শহরের সকল পূজা মন্ডপেই উৎসবের আমেজ। মন্ডপকেন্দ্রিক মেলা প্রাঙ্গন জমে উঠেছে।

মৃৎশিল্পসহ আচার-বড়ি-হজমিগুলি-পাঁপড় থেকে হাতের কাজের নানা সম্ভারে রঙিন হয়ে উঠেছে প্রতিটি মন্ডপ কেন্দ্রিক মেলা প্রাঙ্গন। ঘর-গেরস্থালির ব্যবহারের জিনিসের পাশাপাশি শঙ্খ, শাঁখা, পুজোর নানা উপকরণও আছে।

জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, এ বছর মাগুরাতে ৬৪৫টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

জেলাব্যাপী এ ধর্মীয় উৎসবকে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: