দুধমল্লিক বালিকা বিদ্যালয়ে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

“কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বুধবার (২ অক্টোবর) সকালে মাগুরার দুধমল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু সুরক্ষা নিশ্চতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রায় ১০০০ ছাত্রী অংশগ্রহণ করে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান।

মাগুরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রানী দত্তের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস, মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা মাহমুদা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: