শ্রীপুরে আ’লীগ নেতা আমিরুল ইসলামের জানাজা সম্পন্ন, এসআই ক্লোজড

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরার শ্রীপুরে পুলিশের ধাওয়ায় কুমার নদে ঝাঁপিয়ে পড়ার পর আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম (৪০) এর লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। বুধবার (৭ আগষ্ট) সকালে খুলনা থেকে ডুবুরি এনে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাগুরা ডিবির এসআই ওলিয়ার রহমান এবং কনস্টেবল বুলবুলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এছাড়া এ বিষয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

আমিরুল মোল্যা শ্রীকোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও  শ্রীকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। সন্ধ্যা ৬টায় শ্রীপুর উপজেলার শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। মৃত আমিরুল মোল্যা শ্রীকোল গ্রামের মৃত সামসুল হক মোল্যার ছেলে।

এ সময় উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব মুন্সি রেজাউল হক,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব আবুল কালাম আজাদ,আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব হুমায়নুর রশিদ মুহিত,শ্রীকোল ইউপি চেয়ারম্যান জনাব মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম,শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব বাদশা শিকদার,শ্রীপুর ইউপি চেয়ারম্যান জনাব মসিয়ার রহমানসহ হাজারো মানুষ।

উল্লেখ্য গতকাল (৬ জুলাই) মঙ্গলবার শ্রীপুর উপজেলার শ্রীকোল বাজারে মাগুরা জেলা ডিবি পুলিশের ধাওয়ায় কুমার নদে শ্রীকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আমিরুল মোল্যা (৪০) কুমার নদে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও না পাওয়া গেলে আজ (৭ জুলাই) বুধবার সকাল ৯টায় খুলনা থেকে ডুবরি দল এসে কুমার নদ থেকে তার লাশ উদ্ধার করে।

মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান যুগান্তরকে বলেন, প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত এসআই ওলিয়ার এবং কনস্টেবল বুলবুলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: