মাগুরায় বাইক-বাসের সংঘর্ষে নিহত ১জন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরতলীর আটারখাদা মঠবাড়ি এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার দুপুরে সাকির ফয়সাল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় রনি নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে শহরতলীর আটারখাদা মঠবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে ফয়সাল তার বন্ধু রনিকে নিয়ে শ্রীপুর থেকে মাগুরা শহরের দিকে ফিরছিলেন। পথে মঠবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা রাসেল পরিবহনের একটি যাত্রিবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত মোটরসাইকেলের অপর আরোহি রনিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রনি মাগুরা শহরের মীর পাড়ার হারুনর রশিদের ছেলে।

অন্যদিকে নিহত ফয়সাল মাগুরা সদরের ঘৌড়ানাছ গ্রামের খালেক সরদারের ছেলে।

এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া পরিবহনটি আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

ছবি- সংগ্রহ।

 

দেশ ভাসছে বন্যায়   মাগুরাতে পাট জাগেরও পানি নাই

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: