‘গুজব’ আতঙ্ক প্রতিরোধে মাগুরায় মতবিনিময় সভা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

আজ সোমবার সকালে স্থানীয় নোমানী ময়দানে মাগুরা পৌরসভার আয়োজনে মিথ্যা বানোয়াট ও গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  এসময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর সর্বস্তরের জনসাধারনের সাথে সম্পৃক্ততা বাড়াতে মাগুরা পৌরসভাসহ বিভিন্ন স্থানে অভিযোগ বাক্স স্থাপনের ঘোষণা দিয়েছেন।

মতবিনিময় সভায় পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলের সভাপতিত্বে ছাত্র-ছাত্রী, শিক্ষক, যুব সমাজ, সুশীল সমাজ, অভিভাবক, আইনজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক অভিভাবকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সাইফুজ্জামান শিখর বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে চলতে শুরু করেছে তখন একটি কুচক্রী মহল এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চক্রান্ত করছে। বাংলাদেশ বিশ্বের বুকে মাদক, সন্ত্রাস ও ক্ষুধা-দারিদ্রহীন দেশে পরিণত হোক এটা তারা চায়না। আজ যখন বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে অনুসরণীয়, পদ্মাসেতুর কাজ প্রায় সম্পন্ন হতে চলেছে।  ঠিক সেই সময় ওই কুচক্রী মহল প্রচার করতে শুরু করেছে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে। এ গুজবের কারনে নিরীহ মানুষকে ছেলেধরা আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।  তিনি বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথাতো দুরের কথা একটি মুরগীর মাথাও যদি লাগতো, তা হলেও আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ ব্রীজ করতেন না। সকলকে গুজবে কান না দিয়ে গুজব রটনাকারীদের প্রতিহত করার আহবান জানান’।

এ সময় তিনি আরো বলেন, ‘ পৌরসভায় সংসদ সদস্য ও মেয়রের নামে দুটি অভিযোগ বক্স থাকবে। এছাড়া বিভিন্ন স্থানে পুলিশ সুপারের নামেও অভিযোগ বক্স থাকবে। জনগন তাদের বিভিন্ন অভিযোগ অভিযোগ বক্সে যাবেন। আমরা সাধ্যমত সমাধানের চেষ্টা করবো।

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: