আমুড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষ, ২৫ বাড়ি ভাঙচুর

মাগুরানিউজ.কমঃ  বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার আমুড়িয়া পূর্বপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪ জন আহত ও ২৫টি বাড়ি-ঘর ভাঙচুর ও দোকান লুটপাট  ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত শহিদুল ইসলাম বলেন,  আমুড়িয়া  গ্রামে সোহেল হোসেন ও টিপু মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। আবারও এ বিষয় নিয়েই উভয়পক্ষে সংঘর্ষে ঘটে। এতে আক্তার মোল্ল্যা (৪০), ইসরাইল (৪৫), শহিদুল (৬৫) ও মোজাম্মেল হোসেন (৫৭) নামে আরও তিন জন আহত হয়েছেন। তাদের মাগুরায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমুড়িয়া এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: