মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
সামাজিক অস্থিরতা সৃষ্টি ও ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন ও গুজবের বিরুদ্ধে রবিবার মাগুরা শহরের ষ্টেডিয়াম এলাকায় মানববন্ধন করেছে সেচ্ছাসেবী সংগঠন এডাব মাগুরা জেলা শাখা।
মানবন্ধন শেষে একই স্থানে এডাব মাগুরা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন এডাব মাগুরা জেলা মাখার সাধারণ সম্পাদক আবু ইমাম মোহাম্মদ বাকের, মাগুরা জেলা এনজিও কো অর্ডিনেটর আব্দুল হালিম প্রমূখ।
বক্তরা নারী শিশু নির্যাতন ও গুজবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহবান জানান।

