প্রধানমন্ত্রীর উপহার পেয়ে মাগুরার ৫ পরিবারে আনন্দের বন্যা

মাগুরানিউজ.কম: জয় মিত্র-

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে মাগুরার ৫ পরিবারে আনন্দের বন্যা বইছে। উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দপ্তর থেকে বরাদ্দকৃত মাগুরা সদরের জমি আছে ঘর নেই এমন ৫টি হতদরিদ্র পরিবারকে ১লাখ টাকা বরাদ্দে বাড়ি তৈরী করে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাড়ির চাবি হস্তান্তর করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী। এ সময় সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়াম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপহার পাওয়া ৫ পরিবার মাগুরা সদরের কাটাখালি গ্রামের দরিদ্র বৃদ্ধা ছায়রা খাতুন, বড়ই গ্রামের হাসিনা খাতুন, ছয়চার গ্রামের মশিয়ার রহমান, পুলিশ লাইন এলাকার আব্দুল হাই ও ইছাখাদা গ্রামের রেবেকা খাতুন।      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: