মাগুরানিউজ.কম:
বিশেষ প্রতিবেদকঃ
মাগুরার বিভিন্ন এলাকার ১১টি অবৈধ ইটভাটায় রবিবার বিকালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-
অভিযানে চাউলিয়া ও কসুন্দি ইউনিয়নের ১০ টি অবৈধ ইটভাটা HINO, NFB, MODHUMOTI, MRB, 7STAR, 5STAR, 2STAR, SKDB, SUN, SETU, MMB bricks এর বিরুদ্ধে পরিচালিত সাড়াশী অভিযানে সর্বমোট ৭৬০০০০/- (সাত লক্ষ ষাট হাজার) টাকা জরিমানা করা হয় এবং ৭ টি অবৈধ ইটভাটাকে জরিমানাসহ সম্পুর্ন বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৩টিতে জরিমানা করা হয়।
এ সময় এসব ইটভাটার লাইসেন্স না থাকাসহ কাঠ পোড়ানো ও আইন পরিপন্থী চিমনি ব্যবহারের অভিযোগে ৪০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত মোট ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর, খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইকবাল হোসেন, জেলা প্রশাসন, মাগুরার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় জনাব রাজীব চৌধুরী ও জনাব নেহের নিগার তনু। এছাড়া মাগুরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, যশোরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ, সাংবাদিক সহ মোবাইল কোর্ট সংশ্লিস্ট অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

