মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক –
মাগুরা ডিবি পুলিশ বৃহস্পতিবার শালিখার নাঘোসা গ্রাম থেকে ১শ ৮০ পিস ইয়াবাসহ ইমামুল নামে একজনকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের আমানত মোল্যার ছেলে।
ডিবি পুলিশ জানায়, নাঘোসা গ্রামের ইমামুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি শালিখার নাঘোসা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও বিক্রির ১৫ হাজার টাকা এবং ১০০ সিসি’র একটি বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

