পারনান্দুয়ালীতে বাস চাপায় বৃদ্ধ নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম সালাম মন্ডল (৮৩)। নিহতের বাড়ি মাগুরা সদর উপজেলার লস্করপুর গ্রামে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার এসআই লিটন চন্দ্র দাস জানান,  সকালে সালাম মন্ডল বাস টার্মিনালের সামনে থেকে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে দর্শনাগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি জব্দ করেছে। চালক পালাতক রয়েছেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: