মাগুরানিউজ.কমঃ
ডেস্ক প্রতিবেদন-
আগামী ৯ আগস্ট থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে। খুলনা বিভাগের ছয় জেলা ও সারাদেশে নতুন করে ২৭টি জেলা স্মার্ট কার্ড বিতরণ হবে। বিতরণের জন্য ৫ লাখ ১৩ হাজার জাতীয় পরিচয়পত্র সম্বলিত স্মার্টকার্ড ইতোমধ্যে প্রস্তুত রয়েছে।
৮ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের নতুন করে আরো ২৭টি জেলায় স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন হবে। খুলনা বিভাগের ছয় জেলায় স্মার্ট কার্ড বিতরণের করা হবে। যশোর সদর উপজেলা, চুয়াডাঙ্গা সদর, সাতক্ষীরা সদর, মাগুরা সদর, ঝিনাইদহ সদর ও কুষ্টিয়া সদর উপজেলা এলাকায় এই স্মার্ট কার্ড বিরতরণ করা হবে। মঙ্গলবার (১৭ জুলাই) নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয় মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে।


