প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মাগুরায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

নিরাপদ সড়ক আন্দোলনে সাধারণ ছাত্র-ছাত্রীদের উত্থাপিত দাবি মেনে নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মঙ্গলবার মাগুরা শহরে আনন্দ মিছিল বের করা হয়।

”সকল গুজব রুখবো, সোনার বাংলা গড়বো”-এই শ্লোগানে মাগুরা জেলা ছাত্রলীগ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে এই আন‍ন্দ মিছিল বের করে।

সকাল ১১টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে ফিরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেল‍া আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মুন্নাসহ আরো অনেকে।

বক্তারা জামাত-শিবির এবং বিএনপির চক্রান্ত প্রতিহত করে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি দেশের উন্নয়নবিরোধী সকল ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: