‘মাগুরা জেলা সমিতি’র অনুষ্ঠানে ঢাকাস্থ মাগুরাবাসির মিলনমেলা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

ঢাকাস্থ মাগুরা জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা, সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার মাগুরাবাসির মিলনমেলা বসেছিলো ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাব (অব.) এমপি এবং প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা সমিতির সভাপতি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সচিব মো. আকরাম-আল-হোসেন।

স্বাগত বক্তব্য এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শরীফ আজিজুল হাসান মোহন।

অনুষ্ঠানে সাবেক রেল সচিব আবুল কালাম আজাদ, সচিব কাজী শফিকুল আজম , ভারপ্রাপ্ত সচিব মো. আকরাম-আল-হোসেন এবং বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় শামীমা ও ফাহিমাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে অনুষ্ঠান উপলক্ষে মাগুরা জেলা সমিতির পক্ষ থেকে ‘মাগুরাদর্পণ’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: