বিয়ের দাওয়াত না পেয়ে পৈশাচিক নির্যাতন, হাসপাতালে ৯ জন

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক – 

প্রতিবেশির মেয়ের বিয়েতে দাওয়াত না পেয়ে মাগুরার তেঘোর গ্রামে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত এক কৃষককে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ছাড়া অন্যান্যদের পিটিয়ে হাসপাতালে পাঠানোর ঘটনা ঘটেছে।

এলাকাবাসি জানায়, সোমবার মাগুরার সদর উপজেলার তেঘোর পশ্চিমপাড়ায় ইবাদত মোল্যা তার মেয়ে নাসরিনের বিয়ে উপলক্ষে মেজবানির আয়োজন করে। সেখানে আমন্ত্রিত অতিথিসহ অন্তত ৩শ জনের আপ্যায়ন করা হয়। কিন্তু ইবাদত মোল্যা প্রতিপক্ষ সামাজিক দলের নেতা আজিবর রহমানসহ তার গ্রোত্রিয়দের দাওয়াত না দেয়ায় তারা ক্ষুব্ধ হয়। এদিকে আজিবর রহমানের ফুফাত ভাই ওই গ্রামের কৃষক জামাল মোল্যা দাওয়াত পেয়ে সেখানে অংশ নেয়। এ ঘটনায় আজিবর মাতব্বর আরো অপমানিত বোধ করেন। যে কারণে মঙ্গলবার সকালে আজিবর রহমান তার সামাজিক দলের সদস্য নুর ইসলাম ও ফারুকের নেতৃত্বে ১৫-২০ জনকে দিয়ে জামাল মোল্যাকে ধরে আনে। পরে তার নিজের বাড়ির মেহগুনি গাছের সঙ্গে বেঁধে তাকে নির্যাতন করে। এ সময় বাধা দিতে গেলে তারা জামালের বৃদ্ধ মা শেফালি, স্ত্রী রেশমাকে পিটিয়ে জখম করে। খবর শুনে জামালের পক্ষে দাওয়াতে অংশগ্রহণকারীরা এগিয়ে আসলে তাদের মধ্যে অন্তত ১৫ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এদের মধ্যে ৯ জন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: