আলমখালী গ্রামে অগ্নিকান্ডে গৃহকর্তা দগ্ধ, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের আলমখালী গ্রামে অগ্নিকান্ডে একটি বাড়ি ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় উত্তম কুমার শিকদার নামে একজন অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ উত্তম কুমার শিকদার (৪৫) কে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এ দূর্ঘটনা ঘটে।

মাগুরা ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের আলমখালী গ্রামে জনৈক উত্তম শিকদারের শয়নকক্ষে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে মালামালসহ ঘরটি আগুনে পুড়ে যায়। ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা উত্তম শিকদার অগ্নিদগ্ধ হন। তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দূর্ঘটনায় গোয়ালে থাকা ২টি গরু পুড়ে মারা যায়। ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকা। মাগুরা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: