প্রান্তিক নারীদের সরব উপস্থিতি ।। আঠারখাদা ইউপিতে লিগ্যাল এইড মতবিনিময়

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলা ‘লিগ্যাল এইড’ কমিটির চলমান কার্যক্রমের অংশ হিসাবে শনিবার (১৬ ফেব্রুয়ারী) সদরের আঠারখাদা ইউনিয়নে বিশেষ মতবিনিময় তথা কর্শালা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে মাগুরা সদরের সকল ইউনিয়নে লিগ্যাল এইড বিষয়ক কর্মশালা সম্পন্ন হলো। আঠারখাদা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে রিতিমতো উৎসবের আমেজ। বিভিন্ন গ্রাম থেকে সমাজের বিভিন্ন পর্যায়ের হাজারেরও অধিক মানুষ উপস্থিত হয়েছিলেন। বিশেষ করে প্রান্তিক নারীদের সরব উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

বরাবরের মতো এবারের কর্মশালায়ও উপস্থিত ছিলেন আয়োজনের প্রাণপুরুষ প্রধান অতিথি ও প্রধান আলোচক মাগুরা জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান।

উপস্থিত ছিলেন অনন্য এ যাত্রার বরাবরের সঙ্গী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার মুন্সী মোঃ ছাদুল্লাহ, সহকারি জজ অনুশ্রী রায়, জেলা আইনজীবি সমিতির সভাপতি কাজী ইস্কেনদার আজম বাবলু, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রামসহ অ্ন্যরা।

সভাপতিত্ব করেন আঠারখাদা ইউপি চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস

জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, ‘’দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বিনামূল্যে আইনি সেবা সরকারের যুগান্তকারী পদক্ষেপ। লিগ্যাল এইড মানে শুধু আইনি সহায়তা নয়, এটি একটি অধিকার। প্রতিটি মানুষকে আইনি সহায়তা দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।”

তিনি বলেন, ”সকল ধারণা ভেঙে মাগুরাতে প্রকৃত আইনি সহায়তার হাত শক্তিশালি হয়েছে। আপনার আমার সকলের সমন্বিত প্রচেষ্টায় অর্থের অভাবে আইনের আশ্রয় লাভের অধিকার বঞ্চিত মানুষের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব এবং সে লক্ষেই প্রচেষ্টা চলছে। দেশ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে হলেও অবশ্যই সকলের উচিত সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা করা। আর এক্ষেত্রে শুধু তথ্য প্রদানের মাধ্যমেই একজন মানুষের সহায়তা হতে পারে।”

তিনি আরো বলেন, ‘’বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়’। যদি কোনও ব্যক্তি তার মামলাগুলো আপস মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করতে চান, তাহলে তিনি জেলা লিগ্যাল এইড অফিসে শরণাপন্ন হতে পারেন। সেখানে দ্রুত সময়ের মধ্যে তার বিরোধ বা মামলা নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন দায়িত্বে থাকা বিচারক।’’

অনুষ্ঠানে লিগ্যাল এইড আইন এবং এ বিষয়ে সাধারণ আলোচনা ও সঞ্চালনা করেন সহকারী জজ অনুশ্রী রায়।

উল্লেখ্য, লিগ্যাল এইড সেবা মাগুরার প্রত্যন্ত অঞ্চলে ছাড়িয়ে দিতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে জেলাজুড়ে বিরামহীন চলছে প্রশিক্ষিত ‘লিগ্যাল এইড’ স্বেচ্ছাকর্মী তৈরীর কর্মশালা। যার প্রতিটিতেই জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে সরাসরি আলোচনায় অংশ নেন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: