বেড়েই চলেছে…’লিগ্যাল এইড স্বেচ্ছাকর্মী’।। আপনিও কেন নয়?

মাগুরানিউজ.কমঃ 

রাজীব মিত্র জয় – 

ক্রমাগত সফলতার পর ‘মাগুরা জেলা লিগ্যাল এইড’ কমিটির এখন একটাই প্রচেষ্টা, জেলার সুবিধাবঞ্চিত প্রতিটি মানুষকে লিগ্যাল এইড কার্যক্রমের সুবিধার আওতায় নিয়ে আসা। আর সে লক্ষে পরিচালিত নানামুখি তৎপরতা বিষয়টিকে মাগুরার গণমানুষের সামাজিক আন্দোলনে পরিনত করেছে। ফলে প্রতিনিয়ত বাড়ছে ‘লিগ্যাল এইড স্বেচ্ছাকর্মী’। সেবা কার্যক্রম ছড়িয়ে পড়ছে জেলার প্রত্যন্ত থেকে প্রত্যন্ত অঞ্চলে। হাসি ফুটছে অগুনতি সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে। মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের নানামুখি প্রচেষ্টায় দেশজুড়ে আলোচিত ও অনুসরনীয় হয়ে উঠছে ‘মাগুরা মডেল’ লিগ্যাল এইড কার্যক্রম। এমনকি সার্কভুক্ত দেশসমূহেও বর্তমানে আলোচিত মাগুরা জেলার লিগ্যাল এইড কার্যক্রম।

যেকোনো উদ্যোগকে সফল করতে জনগনের অংশগ্রহণ অতিব জরুরী। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা তথ্য পৌছে দিতে প্রয়োজন সেবাকর্মী। আর সে কর্মীরা যদি হন প্রশিক্ষিত ও স্বউদ্যোগী তাহলে সে উদ্যোগের সফলতাও নিশ্চিত। মাগুরাতে লিগ্যাল এইডের ক্ষেত্রে সেটিই ঘটেছে। তৃনমূলে ‘লিগ্যাল এইড’র সুবিধা পৌছে দিতে জেলার প্রান্তিক পর্যায়ে স্থানীয় মানুষদের সাথে নিয়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলছে একের পর এক বিশেষায়িত কর্মশালা। প্রতিটি কর্মশালাতে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে উপস্থিত প্রতিটি নাগরিককে বিষয়টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়ে স্বউদ্যোগী স্বেচ্ছাকর্মী হতে অনুপ্রানীত করে তোলেন। এভাবে প্রতিনিয়ত বেড়েই চলেছে ‘লিগ্যাল এইড স্বেচ্ছাকর্মী’। সংখ্যাটাও আশাজাগানিয়া, প্রায় ৩০ হাজারের কাছাকাছি। আর সেকারনে সফলতাও মিলছে আশাতিত।

চলমান কার্যক্রমের অংশ হিসাবে শনিবার (৯ জানুয়ারী) ‘লিগ্যাল এইড’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বেরইল পলিতা ইউনিয়নে। পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে রিতিমতো উৎসবের আমেজ। বিভিন্ন গ্রাম থেকে সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষেরা উপস্থিত হয়েছিলে আলোচিত ‘লিগ্যাল এইড’ কর্মশালায় অংশ নিতে।

বরাবরের মতো কর্মশালায়ও উপস্থিত ছিলেন আয়োজনের প্রাণপুরুষ প্রধান অতিথি ও প্রধান আলোচক মাগুরা জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান।

কর্মশালায় মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান জানান, ‘লিগ্যাল এইড মানে শুধু আইনি সহায়তা নয়, এটা একটি অধিকার। প্রতিটি মানুষকে আইনি সহায়তা দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। গরীব, অসহায় ও নিঃস্ব মানুষ যেন আইনি প্রতিকার পেতে পারে ও আইনজীবী নিয়োগ করতে পারে, মামলা পরিচালনার খরচ নামমাত্র মূল্যে বা বিনামূল্যে পেতে পারে সেজন্যই আইনগত সহায়তা বা লিগ্যাল এইড।

তিনি বলেন, সকল ধারণা ভেঙে প্রকৃত আইনি সহায়তার হাত শক্তিশালি হয়েছে। আপনার আমার সকলের সমন্বিত প্রচেষ্টায় অর্থের অভাবে আইনের আশ্রয় লাভের অধিকার বঞ্চিত মানুষের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব এবং সে লক্ষেই প্রচেষ্টা চলছে। দেশ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে হলেও অবশ্যই সকলের উচিত সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা করা। আর এক্ষেত্রে শুধু তথ্য প্রদানের মাধ্যমেই একজন মানুষ বা একটি পরিবারের মুসকিল আসান হতে পারে। তৃনমূলে সেবা পৌঁছে দিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত আইনগত সহায়তা কমিটির মাধ্যমে সক্রিয় কার্যক্রম চলছে। অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থী বাদী-বিবাদী উভয়ই এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে আইনগত সহায়তা পাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও  হয়’। যদি কোনও ব্যক্তি তার মামলাগুলো আপস মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করতে চান, তাহলে তিনি জেলা লিগ্যাল এইড অফিসে শরণাপন্ন হতে পারেন। সেখানে দ্রুত সময়ের মধ্যে তার বিরোধ বা মামলা নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন দায়িত্বে থাকা বিচারক।’

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: