অভিনন্দন : রাষ্ট্রপতি পুলিশ পদকে সম্মানিত মাগুরার পুলিশ সুপার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে সাহসিকতা, সেবা এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান। আজ মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হয়। ৩৪৯ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়।

আজ মঙ্গলবার উপসচিব ফারজানা জেসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

খান মুহাম্মদ রেজোয়ানের অসামান্য এই অর্জনে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন ‘মাগুরা নিউজ’ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।

এ বছর পুলিশের ৪০জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক দেয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদান রাখায় ১০৪জনকে বিপিএম-সেবা ও ১৪৩ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম-সেবা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী পুলিশের সেরা কর্মকর্তা ও সদস্যদের প্রতিবছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করেন।

পেশাগত জীবনে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের বিবেচনায় এ পদক দেয়া হয়।

– ফাইল ছবি।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: