মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনিত প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর নৌকায় ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আমি আপনাদের সন্তান এবং আপনাদের ভালবাসায় বেড়ে উঠেছি। নির্বাচনে নৌকায় ভোট দিলে আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হবে এবং মাগুরার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
বুধবার বিকেলে মাগুরা সদরের কছুন্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
এ্যাড. সাইফুজ্জামান শিখর তাঁকে দলের মনোনয়ন দেওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর নির্বাচনী প্রচারণায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মাগুরা জেলা আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

