শিব চতুর্দশী উপলক্ষে শালিখায় পরশ ঠাকুরের আশ্রমে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

আজ শুভ মহাশিবরাত্রি বা শিবরাত্রি। শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে।

শিবরাত্রি উপলক্ষে মাগুরার শালিখার আড়পাড়ায় পরশ ঠাকুরের আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি।

উপস্হিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আরোজ আলী বিশ্বাসসহ শালিখা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী বৃন্দ।

শিবরাত্রি উপলক্ষে দুপুরে পরশ ঠাকুরের আশ্রম হতে সুবিশাল শোভাযাত্রা চুকিনগর গঙ্গাস্নান ঘাটে গিয়ে সেখান থেকে ধর্মীয় আচার মেনে জল সংগ্রহ করে নিয়ে পুনরায় পরশ ঠাকুরের আশ্রমে এসে শিবের মাথায় সেই জল ঢালা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: