আনিসুল হক আর নেই

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক- 

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, নন্দিত টেলিভিশন ব্যক্তিত্ব, সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান জনাব আনিসুল হক আজ ৩০ নভেম্বর ২০১৭, লন্ডন সময় ৪টা ২৩ মিনিট ও বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার জানান, অন্তিমকালে তার পাশে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী, পুত্র ও কন্যাদ্বয়। তাঁর মরদেহ শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানযোগে ঢাকায় আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ তাঁর বাসায় নেওয়া হবে। ওই দিন বাদ আসর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ঢাকাসহ সারা দেশে তার সকল শুভান্যুধায়ীদের কাছে তাঁর জন্য দোয়া তাঁর চেয়েছে তার পরিবার

আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মাগুরা নিউজ পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: