শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাগুরা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক- 

মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনালে জয় পেয়েছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে বাংলাদেশ নৌ-বাহিনীকে পরাজিত করে ফাইনালে উঠেছে মাগুরা।

খেলায় প্রথম থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে চরম উত্তেজনা ছড়ায়। তবে প্রথমার্ধে কোন পক্ষই গোলের দেখা পায়নি। পরে দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটে নৌ-বাহিনীর খেলোয়াড় মাহী প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।

এরপর মাগুরা জেলা দল সংঘবদ্ধ আক্রমণে দ্বিতীয়ার্ধেও ২৮ মিনিটে বিদেশি খেলোয়াড় লাওয়াল গোল করে খেলায় সমতা ফেরায়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অসমাপ্ত থাকে।

পরে টাইব্রেকারে মাগুরা জেলা দল ৪-২ গোলে নৌ-বাহিনীকে পরাজিত করে প্রথম দল হিসেবে মাগুরা জেলা দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

খেলায় সেরা খেলোয়াড় মাগুরা জেলা দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহম্মদ আতিকুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেযারম্যান পংকজ কুন্ডু।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী এ টুর্ণামেন্টের আয়োজন করেছে।

আগামীকাল ৩০ নভেম্বর দ্বিতীয় সেমিতে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকার সাইফ স্পোর্টিং ক্লাব।

৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: