মাগুরানিউজ.কম:
বিশেষ প্রতিবেদকঃ
মাগুরার অনন্য বিশ্বসেরা আয়োজন কাত্যায়নী পূজা। যা এখন সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তে পরিনত হয়েছে। সৌহার্দের কাত্যায়নী উৎসব উপলক্ষে মাগুরার হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছে ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা।
কাত্যায়নী পূজা উপলক্ষে সংগঠনের এক শুভেচ্ছা বার্তায় সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র ও সাংগঠনিক সম্পাদক অরূপ বৈদ্য বলেন, ‘‘সম্প্রীতির বার্তা দিতেই মাগুরাতে আয়োজিত হয় কাত্যায়নী উৎসব, সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলা এই উৎসব। এ পূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে মাগুরাতে। আর সময়ের সাথে মাগুরার কাত্যায়নী পূজা রীতিমতো সৌহার্দের কাত্যায়নী উৎসবে পরিনত হয়েছে। সবাইকে উংসবের শুভেচ্ছা।’’

