মাগুরানিউজ.কম:
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে মাগুরার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৭ দফা দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), মাগুরা জেলা শাখার উদ্যোগে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক, মাগুরা-এর মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাসমাশিস, মাগুরা জেলার নেতৃবৃন্দসহ জেলার সরকারী বালক ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।


