মাগুরানিউজ.কম:
ওয়েব প্রতিবেদকঃ
সারাদেশের ১৪৮টি হাইস্কুল জাতীয়করণের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিপ্রাপ্ত ১৪৮টি হাইস্কুল পরিদর্শন করে সুস্পষ্ট প্রতিবেদন প্রেরণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সব ধরনের নিয়োগ, পদোন্নতি ও স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) স্কুলগুলো পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সালমা জাহান গণমাধ্যমে বলেন, মাউশির প্রতিবেদন পাওয়ার পর জাতীয়করণ তালিকাভুক্ত ১৪৮ বিদ্যালয়ের নামে গেজেট প্রকাশ করা হবে। এরপর থেকে এসব বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি সকল সুবিধা দেয়া হবে।
মাগুরা : আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়, আড়পাড়া আইডিয়াল হাই স্কুল, শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়।
Like this:
Like Loading...