মাগুরানিউজ.কম:
আজ মহাষষ্ঠী৷ ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকের আওয়াজে জমে উঠেছে ষষ্ঠীর সকালের আমেজ৷ সেই আমেজের রেশ নিয়েই কাটবে ষষ্ঠীর সারাদিন৷ সকাল থেকে পুজো মন্ডপগুলিতে তারই প্রস্তুতিতে ব্যস্ত সকলে৷ যদিও ব্যস্ততার শুরু হয়ে যায় অনেক আগে থেকেই৷
মঙ্গলবার সকালে মণ্ডপে মণ্ডপে কল্পারম্ভের মাধ্যমে শুরু হয়েছে মহাষষ্ঠী পূজা। আগামী শনিবার বিজয়া দশমী পর্যন্ত ঢাকের বাদ্যে মুখরিত থাকবে পূজামণ্ডপগুলো।
এ সময় পূজারি ও ভক্তরা পৃথিবীর সব আসুরিক শক্তির বিরুদ্ধে বিজয় ও মানুষের কল্যাণ প্রতিষ্ঠায় প্রার্থনা করবেন। জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গার আগমন ঘটেছে নৌকায়। বিদায় নেবেন ঘোড়ায় চড়ে।
৩০ সেপ্টেম্বর বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গাপূজা। পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এবার মাগুরাতে ৬৩০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।


