‘পাঠযোগ্য’ প্রেসক্রিপশন লেখার নির্দেশ হাইকোর্টের

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-

পড়ার উপযোগী করে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) লেখার জন্য চিকিৎসকদের নির্দেশনা দিয়ে আগামী ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সার্কুলার জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাদের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে ব্যবস্থাপত্রে ওষুধের জেনেরিক নাম লিখতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সাত বিবাদীকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১৭ ডিসেম্বর ‘দুর্বোধ্য ব্যবস্থাপত্র: ভুল ওষুধ গ্রহণের ঝুঁকিতে রোগীরা’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যািন্ড পিস ফর বাংলাদেশ গত সপ্তাহে হাইকোর্টে রিট করে।

সোমবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

আদেশের পর মনজিল মোরশেদ সাংবাদিকদের বলেন, চিকিৎসকরা যাতে ক্যাপিটাল বা বড় হাতের অক্ষরে ব্যবস্থাপত্র লেখেন অথবা কম্পিউটারে কম্পোজ করে ব্যবস্থাপত্র দেন সে জন্য নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: