মাগুরানিউজ.কম:
দেশের সব কলেজে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে আজ। এরই মধ্যে শিক্ষার্থীদের ভর্তির আংশিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটির কারণে বিলম্ব ফি ছাড়াই ভর্তির সময় তিন দিন বাড়ানো হয়েছে। আগামী ২, ৩ ও ৪ জুলাই বিলম্ব ফি ছাড়াই ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।


