মাগুরা মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে ত্রান ও সুরক্ষা সামগ্রী বিতরণ। Magura news

বিশেষ প্রতিবেদক –

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মাগুরা জেলা মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে আজ মাগুরার ৪ উপজেলায় মোট ১০০ টি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রান-সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে মাগুরা সদর, শ্রীপুর, মোহাম্মদপুর ও শালিখা উপজেলায় এসোসিয়েশন এর সদস্যবৃন্দ ত্রান সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সভাপতি অর্নব সাহা, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, কার্যকরি সভাপতি ফজলুল করিম সহ কমিটির সকল সদস্যবৃন্দ। এছাড়াও করোনা মহামারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এসোসিয়েশন এর পক্ষ থেকে সাধারণ জনগনের মধ্যে ২০০০পিস প্যারাসিটামল,১০০পিস হ্যান্ড স্যানিটাইজার, ১৫০০ পিস মাস্ক বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল এ অধ্যয়নরত ভবিষ্যৎ ডাক্তারদের কে নিয়েই এই এসোসিয়েশন এর এবছর পথ চলা শুরু। মাগুরার জনসাধারণের স্বাস্থ্যসেবা বিষয়ক উন্নয়ন এর উদ্দেশ্যেই এই সংগঠন কাজ করে যাচ্ছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: