বিশেষ প্রতিবেদক – মাগুরায় মুজিব শতবর্ষের মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১০০টি
জাতীয় পতাকা নিয়ে বাইসাইকেল র্যালী করেছে জেলা যুবলীগ। আজ বুধবার
র্যালীতে নের্তৃত্ব দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
সকাল ১১ টায় শহরের নোমানী ময়দান থেকে র্যালী শুরু হয়ে শহরের ভায়না মোড়.
ঢাকা রোড, চৌরাস্তা, নতুন বাজার সড়ক, স্টেডিয়াম পাড়াসহ প্রধান সড়কগুলা
প্রদক্ষিণ করে। পরে এটি নোমানী ময়দানে এসেই শেষ হয়। র্যালীতে সংসদ সদস্য
শিখরের পাশপাশি জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান,যুগ্ম আহবায়ক আলী
আহম্মদ আহাদ, সাকিবুল হাসান তুহিনসহ অন্যান্য নেতাকর্মীঅংশ নেন। ১০০
জাতীয় পতাকা শোভিত র্যালিটি শহরের ভায়না মোড়. ঢাকা রোড, চৌরাস্তা, নতুন
বাজার সড়ক, স্টেডিয়াম পড়া ঘুরে আবার নোমনী ময়দানে এসে শেষ হয়।
এ বিষয়ে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, মুজিব শতবর্ষের
বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে ১’শজাতীয় পতাকার এ বাই সাইকেল র্যালির আয়োজন
করা হয়েছে।
আজ শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

