বদলীকৃত কর্মকর্তাগণ হলেন- বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএমকে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি, বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম, পিপিএমকে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোঃ দিদার আহম্মদকে বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলী করা হয়েছে।
২৮ মার্চ, ২০১৭ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব মোঃ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৭ মার্চ সোমবার বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার আরো চারজন কর্মকর্তাকে রদবদল করা হয়।


