মাগুরানিউজ.কমঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় রবিবার মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৬টায় শহরের নোমানী ময়দানে মাগুরা নিউজ পরিবারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এসময় মাগুরা নিউজের সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়সহ উপদেষ্টা মন্ডলির সদস্যরা উপস্থিত ছিলেন।


