মাগুরানিউজ.কমঃ
একসাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা । ২৫মার্চের কালোরাতে বাঙালির খুনে বাংলার পথ রঞ্জিত হবার সূচনা । সে রাতে হত্যাযজ্ঞের শিকার হয়েছিল অগুণতি বিশিষ্ট ও সাধারন মানুষ। মানুষ হত্যা করেছিল পশুরা।
এ বছর ২৫ শে মার্চ প্রথমবারের মতো সারা দেশে পালিত হবে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে৷ অন্যদিকে, দিবসটিকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য জাতিসংঘের কাছে এ মাসেই বাংলাদেশ আবেদন পাঠাবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়৷
সরকারের বিশেষ এই উদ্যোগের জন্য সাধুবাদ ও কৃতজ্ঞতা। পাশাপাশি বিশ্বে বসবাসকারী প্রতিটি বাঙ্গালীর প্রতি অনুরোধ- দাবিটিকে তুলে ধরে এর পক্ষে যৌক্তিকতা প্রদর্শনের মাধ্যমে বিশ্ব জনমত গড়ে তুলুন।
২৫মার্চ রাতে বর্বর হত্যা যজ্ঞের শিকার শহীদ ও মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি ‘মাগুরা নিউজ’ পরিবারের বিনম্র শ্রদ্ধা।


