এই বোমা হামলায় নিহতদের প্রত্যেকের পরিবারকে সরকারিভাবে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় দুই লাখ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট বাড়ি এবং দশ লাখ টাকা দেয়া হয়েছে। এছাড়া আহতদের প্রত্যেক পরিবারকেও একটি দুই কক্ষ বিশিষ্ট বাড়ি এবং দুই লাখ টাকা দেয়া হয়েছে।
তবে, নিহত ও আহতদের পরিবারের মানুষগুলো এ হামলার ঘটনায় দায়েরকৃত মামলার বিচার প্রক্রিয়ার ধীর গতি নিয়ে অসন্তষ্ট।
মামলার ব্যাপারে এ মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মশিয়ার রহমান মাগুরা নিউজকে বলেন, ‘মামলাটি মাগুরার অতিরিক্ত দায়রা আদালতে বিচারের জন্য আগামী ২৮ মার্চ চার্জ গঠনের তারিখ রয়েছে।’
চাঞ্চল্যকর মামলা হিসেবে মামলাটির বিচার কার্যের ব্যাপারে সব সময়ই তারা সজাগ রয়েছেন বলে তার দাবি।


