মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনসভায় জনসমুদ্র

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র জয়-

প্রধানমন্ত্রীর মাগুরা আগমন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ষ্টেডিয়ামের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। যে দিকে চোখ যায় মানুষ আর মানুয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে দেখতে সকাল থেকে মানুষের স্রোত গিয়ে থামে ষ্টেডিয়ামে।

 

সকাল থেকে বেলা গড়াবার আগেই প্রধানমন্ত্রীর জনসভাস্থল ছাড়িয়ে মানুষের ঢল আশে-পাশের রাস্তা-ঘাট কানায় কানায় ভরপুর হয়ে যায়। জনসভাস্থলে প্রধানমন্ত্রী পৌঁছার আগেই জনসভার মাঠ মানুষে কানায়-কানায় ভরে উঠে। এই যেন এক জনসমুদ্র।

সরকারের দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো আজ মাগুরা সফরে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার দুপুর দেড়টায়  বিমান বাহিনীর একটি হেলিকপ্টার প্রধানমন্ত্রীকে নিয়ে জনসভা স্থলের অদূরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে।

সেখান থেকে তিনি সার্কিট হাউসে যান। সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রীকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জেলা প্রশাসনসহ সরকারের কয়েকজন মন্ত্রী, আমলা ও রাজনীতিকরা।

জোহরের নামাজ ও দুপুরের খাবার শেষে প্রধানমন্ত্রী বেলা ৩টায় জনসভায় যোগ দিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: