মাগুরার সেই নুর আলম হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ঝিনাইদহ শহরের সোনালীাপাড়ার সোনিয়া খাতুনের নির্মাণাধীন ভবন থেকে নুর আলম (২৫) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুর আলম মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।

এ ঘটনায় ঝিনাইদহ শহরের সোনালীপাড়ায় নুর আলম হত্যা মামলার আসামী রকিবুল ইসলাম রনি (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকালে সদর উপজেলার ধানহাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আবুল কালাম খাঁর ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কমান্ডার মেজর মনির আহমেদ গণমাধ্যমে জানান, ঝিনাইদহ শহরের সোনালীপাড়ায় নুর আলম নামে এক যুবক খুন হয়।

এ ঘটনায় নিহতের পিতা হারুন অর রশিদ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় অভিযান চালিয়ে রকিবুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা কান্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে রনি। রণি র‌্যাবকে জানিয়েছে, মাদক বিক্রি টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: