আজ মঙ্গলবার দুপুরে মাগুরায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আইন শৃংঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হযেছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকী সুভ্র, মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নুল আবেদিন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক সাইদুর রহমান, অলোক বোস, শফিকুল ইসলাম শফিক, মোখলেছুর রহমান শরীফ তেহরান টুটুল, শেখ ইলিয়াস মিথুন, আলিমুজ্জামান উজ্জল,আরাফাত হোসেনসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান , চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে মাদক উদ্ধার হয়েছে । জেলার আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন । গত তিন মাসে ৮২টি মাদক মামলায় ১২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ২ হাজার ৮১৭ পিস ইয়াবা, ১৩ কেজি ১৭৬ গ্রাম গাজা, ৮৩টি গাজার গাছ এবং ১৮০ লিটার দেশি ও চুলাই মদ। করোনা কালিন সময়ে পুলিশের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়টি তুলে ধরেন।
মত বিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেয়।
আজ শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪

