মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের মোল্যা পাড়ায় বৃহস্পতিবার রাতে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ধর্ষক টিটো কাজীকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ পরিদর্শক (এস আই) পরিস্কার বিশ্বাস জানান, রাত ৮ টার দিকে টিটো কাজী নামে ওই ব্যক্তি পাশাপাশি কক্ষে ভাড়া থাকা শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক নিজ কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় প্রতিবন্ধী কিশোরী অচেতন হয়ে পড়ে। ঘটনার সময় তার মা বাড়ির বাইরে ছিলেন। পরে তিনি ঘরে ফিরে এসে মেয়েকে অচেতন অবস্থায় পান। মায়ের চিৎকারে এলাকাবাসী সেখানে ছুটে আসেন। এরই মধ্যে কিশোরীর জ্ঞান ফিরে পেয়ে ঘটনার বর্ণনা দিলে এলাকাবাসী পাশের কক্ষে থাকা টিটো কাজীকে আটক করে ওই রাতেই পুলিশে সোপর্দ করে। নির্যাতনের শিকার মেয়েটি বাদী হয়ে সদর থানায় মামলা করেছে।
টিটো কাজী একজন ভবঘুরে। তার স্ত্রী সৌদী আরবে গৃহকর্মী হিসাবে কর্মরত। ৮ বছরের এক মেয়ে ও ১৫ বছরের এক ছেলে নিয়ে টিটো কাজী ওই বাসায় বেশ কিছুদিন ভাড়া রয়েছে। টিটো কাজীর গ্রামের বাড়ি মাগুরা সদরের গোয়ালখাীলতে। নির্যাতিতাদের গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুরে ।
আজ শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

