মাগুরা প্রতিনিধি : মঙ্গলবার বিকেলে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহরবাগ গ্রামে প্রতিষ্ঠিত গ্রীণসিটিতে বসবাসরত শিশুদের মাঝে শিশুখাদ্য বিতরণ করেছে জেলা লেডিস ক্লাব।
এ উপলক্ষে সদর উপজেলা লেডিস ক্লাবের সভাপতি শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লেডিস ক্লাবের সভানেত্রী প্রফেসর ড. নাসরিন আখতার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারসহ লেডিস ক্লাবের নেত্রী সুলতানা শিরিন,সাবিহা সাবরিন শান্তা, জুলিয়া সুকায়না, শামীমা ফেরদৌস প্রমুখ। অতিথিবৃন্দ এই গ্রীণসিটিতে বসবাসরত শিশুদের জন্য শিশুখাদ্য বিতরণ করেন। এ সময় জানানো হয়, সরকারের নারীর ক্ষমতায়ন ও তাদের কর্মসংস্থানের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে নারীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এ গ্রীণসিটির সেমিপাকা বাড়িগুলিসহ ৩ শতক করে জমি প্রতিটি পরিবারের নারীদের মাঝে বিতরণ করা হয়েছে। এর ফলে নারীরা পরিবারের কাছে আরো বেশী সম্মানিত হবে। এ গ্রীণসিটিতে বিদ্যুৎ ও পানির ব্যবস্থাসহ প্রতিটি বাড়িতে উন্নতমানের পয়নিস্কাসনের ব্যবস্থা করা হয়েছে। গ্রীণসিটি ঘুরে দেখে জেলা লেডিস ক্লাবের সভানেত্রী প্রফেসর ড. নাসরিন আখতার সন্তোষ প্রকাশ করে বলেন, এ গ্রীণসিটির রং যেমন সবুজ তেমনি এখানকার প্রতিটি নারীই সবুজ সতেজ দেশ গড়ায় সক্রিয় অংশগ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া একটি মানুষও গৃহহীন থাকবে না এ ঘোষনা অনুযায়ী এ গ্রীণসিটি গৃহহীন মানুষের অবলম্বন হয়ে লাল-সবুজে এলাকায় আলো ছড়াচ্ছে। গ্রীণ সিটির এ সুন্দর কার্যক্রম বাস্তবায়নে যারা অবদান রেখেছেন তিনি তাদের সবার জন্য শুভ কামনা জানান।
আজ শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

