মাগুরায় বাণিজ্যিকভাবে গ্যান্ডারী আখের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাণিজ্যিকভাবে গ্যান্ডারী আখের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে । আর্থিকভাবে লাভজনক হওয়ায় কৃষক গ্যান্ডারী আখচাষে ঝুঁকে পড়েছে। বর্তমানে কৃষকরা গ্যান্ডারী আখের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন । এবছর গ্যান্ডারী আখের বাম্পার ফলন আশা করা হচ্ছে।
জানাগেছে , জেলার শ্রীপুর, রাধানগর , দ্বারিয়াপুর ,সাচিলাপুর প্রভৃতি গ্রামে বানিজ্যিক ভিত্তিতে গ্যান্ডারী আখের চাষ হয়েছে। কৃষি বিভাগ সুত্রে জানাযায়, জেলায় এক হাজার হেক্টর জমিতে বাণিজ্যিক ভিতিত্তে গ্যান্ডারী আখের চাষ হয়েছে। এক বিঘা জমিতে গ্যান্ডারী আখের চাষ করতে খরচ পড়ে ৬৫ থেকে ৭০ হাজার টাকা । উৎপন্ন আখ বিক্রি করা যায় প্রায় ৩লক্ষ টাকার । অগ্রহায়ন মাসে জমিতে আখের বীজ রোপন করা হয় এবং ভাদ্র মাস থেকে আখ বিক্রি করা যায়। গ্যান্ডারী আখ মুখে চিবিয়ে থেতে হয়। ওষুধিগুন সম্পন্ন গ্যান্ডারী আখের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। শহরে মীরপাড়া মোড়ে গান্ডারি আখের পাইকারী বাজার বসেছ্। জেলার বিভিন্ন স্থান থেকে আখ এই বাজারে বিক্রি করতে আসেন কৃষকরা । বাজার চলে ভোর ৬টা থেকে সকাল ৮টা এবং বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ।
শ্রীপুরের এক কৃষক জানান, তিনি ৬০ শতক জমিতে গ্যান্ডারী আখ চাষ করেছেন । তাতে খরচ হয়েছে এক লক্ষ টাকা । উৎপন্ন আখ বিক্রি হবে ৫ লক্ষ টাকা। জেলার উৎপন্ন আখ ঢাকা,বরিশাল সহ বিভিন্ন জেলায় চালান যায়। কৃষকরা লাভজনক বলে জেলায় গ্যান্ডারী আখের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। গড়ে উঠছে নতুন নতুন আখ ক্ষেত ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: