মাগুরায় জেলা প্রশাসকসহ ২৩জন করোনায় আক্রান্ত

বিশেষ প্রতিবেদক : আজ বুধবার মাগুরায় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমসহ আরও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৪১৯ জন ।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার সাহা জানান, মাগুরায় আজ ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম রয়েছেন। তিনি তার সরকারী বাংলোতে হোম আইসোলেশনে রয়েছেন । তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। আজ যে ২৩জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে পৌর এলাকায় ১৫জন।এর মধ্যে পিটিআই পাড়ায় ৪জন , স্টেডিয়ামপাড়ায় ২জন , পুলিশ লাইন পাড়ায় ৪জন , পারনান্দুয়ালী , নিজসাস্দুয়ালী , সাহা পাড়া , ডিসি বাংলো ও কাউন্সিল পাড়ায় একজন করে। অন্যরা সদর , শালিখা ও মহম্মদপুর ও শ্রীপুর উপজেলায়। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১৯ জন । মৃত্যু হয়েছে ৮ জন । সুস্থ হয়েছে ২৫৬ জন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: