বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে পিবিআই’র সদস্যরা। ২১ মার্চ রাতে আটককৃত এই ৪ জনের প্রত্যেকের বাড়ি মাগুরা জেলায়।

আটককৃতরা হলেন, মাগুরা সদর উপজেলার পারপলিতা এলাকার সৈয়দ বিশ্বাসের ছেলে সাদমান আকিব হৃদয় (২০), ডহরসিংড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে সোহেল (২০), তরিকুজ্জামানের ছেলে অপু মোল্লা (১৯) এবং সত্যবানপুর এলাকার আব্দুল জলিলের ছেলে মনিরুল ইসলাম (২৬)।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমে জানান, প্রতারণার শিকার লোকজনের সঙ্গে কথা বলে প্রতারকচক্রকে শনাক্ত করা হয়েছে। পিবিআইয়ের অফিসাররা দীর্ঘ একমাস চেষ্টা করে তাদের আটক এবং ১২টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২১টি সিম, টার্গেট করা ব্যক্তিদের মোবাইল ফোন নম্বরের রেজিস্ট্রার, টাকা উত্তোলনের রেজিস্ট্রার এবং নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রতারকচক্রটি প্রথমে মাঠ পর্যায়ের বিভিন্ন বিকাশের দোকান থেকে তাদের হাতে থাকা মোবাইল দিয়ে দোকানের বিকাশের রেজিস্ট্রারের পাতার ছবি কৌশলে তুলে নেয়। তারপর ছবিগুলো দ্বিতীয় ধাপের প্রতারকের কাছে পাঠায়।

তিনি বলেন, তারা বিকাশের প্রধান কার্যালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে কৌশলে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের বিকাশ অ্যাকাউন্টের ভেরিফিকেশন কোড ও পিন কোড সংগ্রহ করে। বিকাশ অ্যাপের মাধ্যমে তাদের নির্ধারিত নম্বরে টাকা পাঠিয়ে দেয়। সর্বশেষ তৃতীয় ধাপে প্রতারকরা বিকাশের দোকানদারের মাধ্যমে সেই টাকা উঠিয়ে থাকে এবং সরাসরি দোকানদার প্রতারণার কাজে সহযোগিতা করেন।

এই প্রতারণার কাজে যশোর, মাগুরা, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী ও রাজশাহী জেলার অধিকাংশ লোক জড়িত। প্রতারকদের কাছ থেকে উদ্ধার হওয়া ০১৩১৬-৩৩৩৬৪৪, ০১৭৯৬-৩৫১৬৮০, ০১৯০৫-৫৩০৫২৫, ০১৮৯৩-৭০৫৯২৫, ০১৭১৪-৬৪৩৬৫৬, ০১৮৪০-৭৪৪৬৪৬ নম্বরধারী সিমকার্ড ব্যবহার করেছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: