‘নারীর চোখে বাংলাদেশ’- স্কুটি নিয়ে ভ্রমণে ৪ নারী মাগুরায়

মাগুরানিউজ.কম:

জয় মিত্র-

“নারীর চোখে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নারী অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চার শিক্ষার্থী মাগুরা পৌছেছেন। আজ রবিবার বিকালে ওই চার শিক্ষার্থী মাগুরা আসেন।

স্কুটি নিয়ে আসা ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী সাকিয়া হক ও মানসী সাহা তুলি এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ফারিয়া ফেরদৌস ও ইডেন কলেজের ছাত্রী আসমা আক্তার আজ বিকালে মাগুরা পৌছান। তারা যে জেলা সফর করছেন সেখানে শিক্ষার্থীদের সাথে মুক্তিযুদ্ধ, নারী স্বাস্থ্য ও বয়:সন্ধিকালীন সমস্যা, ইভটিজিং রোধ ও আত্মরক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করছেন।

সংগঠনটির সদস্য মানসী সাহা তুলি জানান, ‘পিছিয়ে থাকা নারীদের চিন্তা-চেতনায় অগ্রগামী করে তুলতেই আমরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। শিক্ষার্থীদের আরও সচেতন করতে করাই এ আয়োজনের মুল লক্ষ।আমরা আমাদের ছুটির দিনের সঙ্গে মিলিয়ে ৬৪ জেলা ভ্রমণের সময়সূচি মিলিয়ে থাকি। আশা করছি, আগামী বছরের মধ্যে আমাদের ৬৪ জেলা ভ্রমণ সম্পম্ন হবে। যেখানেই যাই, বিপুল সাড়া পাই।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সাকিয়া হক জানান, ‘আমরা নিয়মিত ট্যুর আয়োজন করব। এখন নারীদের ভ্রমণ লেখা নিয়ে ‘ভ্রমণকন্যা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশের কাজ করছি। আশা করছি, প্রথম বর্ষপূর্তিতে এটি বের হবে। যথারীতি ‘নারীর চোখে বাংলাদেশ’ এবং আলোকচিত্র প্রদর্শনীর কাজ চলবে। এ ছাড়া কিশোরী বয়স থেকেই নারীদের সচেতন করে তুলতে চাই, যেন মেয়েরাও এই দেশে মাথা উঁচু করে চলতে পারে।”

কর্ণফুলী প্রেজেন্টস নারীর চোখে বাংলাদেশ পাওয়ার্ড বাই ক্লেমন আয়োজিত ব্যতিক্রমী এ কর্মসূচির আওতায় ওই চার শিক্ষার্থী গত শনিবার স্কুটিতে করে ঢাকা থেকে রওনা দিয়ে ফরিদপুরে পৌঁছায়। আজ বিকেলে তারা ফরিদপুর ছেড়ে মাগুরা পৌছান।

এবার ১২টি জেলা ভ্রমণ শেষে আগামী ২১ নভেম্বর রাজধানী ঢাকায় ফিরে যাবে এই দলটি।

ছবি-সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: