আবার হবেতো দেখা….? হতেই পারে, জানালো আবহাওয়া দফতর

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

রাজধানীর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা আজ গেছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর চট্টগ্রাম তো আরো এক ডিগ্রি উপরে, ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোরের খানিকটা কুয়াশা আর রাতের কিছুটা বাতাস ছাড়া ঠান্ডার দেখা নেই বললেই চলে। প্রায় একই অবস্থা দেশের অন্যান্য বিভাগেও।

তাহলে মাঘের শেষ না হতেই শীত কি চলে গেল? সম্ভবত না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। বজ্রসহ ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

এ ছাড়া এ মাসে দেশের নদী অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

আজ রবিবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আবহাওয়ার প্রাপ্ত উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র বিশ্লেষণ করে এই পূর্বাভাস জানা গেছে।

– বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: