নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে মহম্মদপুরের মধুমতি তীরের বাসিন্দারা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে মহম্মদপুরের মধুমতি তীরের বাসিন্দারা। উপজেলা সদরের ভাঙন কবলিত মধুমতি তীরের কাশিপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের টেকসই ভাঙন প্রতিরোধ প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে মহম্মদপুর উপজেলার অন্তর্গত কাশিপুর এলাকায় মধুমতি নদীর পার সংরক্ষণ প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পে আর্থিক সহযোগিতা করছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়।

তিন প্যাকেজে ৩০৫ মিটার দৈর্ঘ্যের তীর সংরক্ষণ কাজে ব্যয় হচ্ছে তিন কোটি  ৪১ লাখ ১৮ হাজার ৮৪৯ টাকা। ২০১৬ সালের ১২ এপ্রিল কার্যাদেশ পায় খন্দকার আলী হায়দার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৬ তারিখে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাগুরা ২ আসনের এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। চলতি বছরের ২৪ মে কাজ শেষ হওয়ার কথা।

মধুমতি তীরের বাসিন্দারা জানান- নদীর ভাঙনের ভয়ে জমিজমি পানির দরে বিক্রি করে অন্যত্র যাওয়ার চেষ্টারত মানুষেরা এখন নতুন করে স্বপ্ন দেখছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: