মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চরপাচুড়িয়া গ্রামে সোমবার বিকেলে মাহিয়া (০২) এবং আরাফাত (০৩) নামের ওই দুই শিশু একে অপরের চাচাতো ভাই-বোন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

পারিবারিক সূত্রের বরাত দিয়ে মহম্মদপুরের সাংবাদিক সুব্রত সরকার জানান জানা গেছে, সোমবার বিকেলে দুই ভাই-বোন বাড়ির পাশের একটি পুকুর পাড়ে ফুটবল নিয়ে খেলা করছিল। এ সময় ফুটবলটি পুকুরের পানিতে পড়ে গেলে প্রথমে মাহিয়া বলটি পানি থেকে ওঠাতে গেলে সে পুকুরে পড়ে যায়। পরে আরাফাত বলটিকে আবার ওঠাতে চেষ্টা করলে সেও পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজন তাদের না পেয়ে পুকুরের পানিতে বলটিকে ভাসতে দেখে তাদের সন্দেহ হলে পানিতে ডুব দিয়ে তাদের উদ্ধার করা হয়। মাহিয়া চরপাচুড়িয়া গ্রামের মোঃ মাহাবুর মোল্লার মেয়ে এবং আরাফাত মো: হাবিবুর মোল্লার ছেলে। এরা সম্পর্কে চাচাতো ভাই-বোন। মঙ্গলবার সকালে চরপাচুড়িয়া ঈদগাহ গোরস্থান ময়দানে জানাজা শেষে সেখানেই তাদের দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: