মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আব্বাস মিয়া নামে এক যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত কুয়া থেকে রবিবার রাত ১২ টার দিকে মহম্মদপুর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
মহম্মদপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, শনিবার রাত থেকে আব্বাস নিখোঁজ হন। রবিবার রাতে বাড়ির পাশে মসজিদের পরিত্যক্ত কুয়ার মধ্যে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা বাবুখালী পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে বাবুখালী ফাড়ি ও মহম্মদপুর থানা পুলিশ রাত ১২ টার দিকে কুয়া থেকে লাশ উদ্ধার করে।ওসি আরো বলেন, আব্বাসের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন সাতজনকে আটক করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


