মাগুরানিউজ.কমঃ
মহম্মদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ভ্রাম্যমান যুব প্রশিক্ষণের শুভসূচনা করা হয়েছে। কার্যক্রমে স্থানীয় যুব নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২৫জন যুব নারীকে ‘পারিবারিক গাভীপালন’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
আজ মহম্মদপুর বি,আর,ডি,বি’র প্রশিক্ষণ রুমে উদ্বোধনী অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব প্রশান্ত কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব রিয়াজুল আলম খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাঃ আক্তার হোসেন, যুব নেত্রী শারমিন আক্তার রূপালী, ক্রেডিট সুপারভাইজার জনাব অরুন কুমার গুহ, ক্রেডিট সুপারভাইজার জনাব নান্নু মিয়াসহ অন্যরা।
ছবি-সৌজন্য


