মহম্মদপুর এবং শালিখার ১৪ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ। Magura news

বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলার মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ড.আশরাফুল আলম ।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার। শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কুন্ডু, মেয়র মোঃ খুরশীদ হায়দার টুটুল, জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, শালিখা উপজেলার নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান, মহম্মদপুর উপজেলার নির্বাহী অফিসার রামানন্দ পাল, শালিখা উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, মহম্মদপুর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শামীম খান সহ গণ্যমান্য ব্যক্তিগণ।

শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, মহম্মদপুর উপজেলার ২ নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের শিকদার মিজানুর রহমান, দীঘা ইউপি চেয়ারম্যান মোঃ খোকন মিয়া, রাজাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম শাকিল, বালিদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, মহম্মদপুর ইউপি চেয়ারম্যান মোঃ উজ্জ্বল আক্তার কাফুর, পলাশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী মনি, নহাটা ইউপি চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ এবং শালিখা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, তালখড়ি ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজউদ্দিন মন্ডল, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী, শতখালী ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ঝন্টু, শালিখা ইউপি চেয়ারম্যান মোঃ আলীর হুসাইন, বুনাগাতী ইউপি চেয়ারম্যান মোঃ বক্তিয়ার উদ্দিন, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান মোঃ হালিম মোল্যা।

অন্যদিকে, উচ্চ আদালতে নির্বাচন নিয়ে মামলা থাকায় মহম্মদপুর উপজেলার ১নং বাবুখালী ইউনিয়নের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান মীর মো: সাজ্জাদ আলী আজ শপথ নিতে পারেননি।

Open photo

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: